ব্লু রে সিনেমা দেখা যাবে পিএস ৫-এ

১৮ ফেব্রুয়ারি, ২০২০ ১৩:৫৯  
চলতি বছরেই পিএস৫ এনে গেমিং কনসোলের ইতি ঘটাতে যাচ্ছে সনি। এই কনসোলটির জন্য গেম বানাতেও মনোযোগী হয়েছে মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠান। তবে সেই খবরের মধ্যে কনসোলটিতে ৪কে ব্লু রে ড্রাইভ থাকবে বলে জানিয়েছে সনি। এক ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটি জানিয়েছে, পিএস৫ গেমিং কনসোলটিতে ৪কে ব্লু রে ড্রাইভ থাকবে। এখনে বড় সাইজের ব্লু রে ডিস্ক চালানো যাবে এবং বিশাল আকারের গেমও রাখা যাবে। কারিগরি সক্ষমতার কারণেই গেমিং কনসোলটিতে ৪কে ব্লু রে সিনেমাও দেখা যাবে। কনসোলটির কন্ট্রোলারে ভাইব্রেশন প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির সঙ্গে সঙ্গে গ্রাফিক্স কার্ডেরও আপগ্রেড সংস্করণ থাকবে। এতে গেম দ্রুত গতিতে লোড হবে এবং লাইটিং ইফেক্টসেরও উন্নতি ঘটবে। প্রসঙ্গত, আগামী বছরের ৫ ডিসেম্বর সনির প্লেস্টেশন ৫ বাজারে আসবে। একই সময় মাইক্রোসফটের পরবর্তী গেমিং কনসোল প্রজেক্ট স্কারলেটও বাজারে আসবে।